মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে দুই পক্ষের পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার বন্ধ থাকার প্রতিবাদে বগুড়া একতা পরিবহনের কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার শ্রমিকরা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শাহ ফতে আলী পরিবহনের কাউন্টার পুনরায় চালু করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা নজরদারি চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে পরিবহন মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের মধ্যে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স